গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
রাজশাহীর গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ সর্বস্ব হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর হেলাল উদ্দিন। আগুনে তাঁর জীবিকার একমাত্র অবলম্বন রিকশা ভ্যান, গবাদিপশু, পরিধেয় বস্ত্র, শিক্ষার্থীদের বইপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও জমানো নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে দিনমজুরের স্ত্রী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে দিনমজুর হেলাল উদ্দিন কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাঁর স্ত্রী রান্নাঘরে রান্নার কাজে যান। এ সময় রান্নাঘরের পাশে স্তূপ করে রাখা পাটকাঠিতে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো ঘর পুড়ে মাটির সাথে মিশে যায়।
অগ্নিকাণ্ডে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি নতুন রিকশা ভ্যান পুড়ে গেছে। আগুনে একটি বড় ছাগল পুড়ে মারা যায় এবং একটি গর্ভবতী গাভী গুরুতরভাবে দগ্ধ হয়। এ ছাড়া ঘরে থাকা শিশুদের বইপত্র, প্রয়োজনীয় দলিল ও নগদ অর্থ রক্ষা করা সম্ভব হয়নি। আগুন নেভানোর চেষ্টাকালে হেলালের স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেলে তাঁকে দ্রুত প্রেমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বস্ব হারিয়ে হেলাল উদ্দিন আহাজারি করে বলেন, জীবিকার রিকশা ভ্যান, ঘর ও গবাদিপশু সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই না থাকায় এবং স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে পুরো পরিবার এখন দিশেহারা। পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তবানদের কাছে জরুরি মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা