মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
মানিকগঞ্জের বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দল ‘মায়ের দোয়া’। এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে বিজয়ী নৌকাবাইচ দল ও পরিচালকদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ সংবর্ধনার আয়োজন করে রৌমারী উপজেলা প্রশাসন।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উৎসবমুখর পরিবেশে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ২২টি সুসজ্জিত নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। রোমাঞ্চকর ফাইনালে রৌমারীর বাগুয়ারচর গ্রামের ‘মায়ের দোয়া’ নৌকাটি প্রায় এক কিলোমিটার ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেন খাদ্যমন্ত্রী।
রংপুর বিভাগ তথা কুড়িগ্রাম জেলার জন্য এই বিরল সম্মান বয়ে আনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দলের মাঝি ও পরিচালকদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতের আমির ও সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আলম খান হিরো এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত