ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:৪৩

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণী (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫)-এর শিক্ষার্থীদের বরণ করে নিতে 'নবীন বরণ অনুষ্ঠান-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ​

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বান্দাইখাড়া ডিগ্রি কলেজ অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক  ছিলেন বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মামুনূর রশীদ সিদ্দীক হিরু।

​বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আত্রাই উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন (লোটাস)।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীন শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আমি নবীনদের প্রতি আহ্বান জানাচ্ছি।

​অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোঃ সাব্বির হোসেন (আদর)। এসময় উপস্থিত ছিলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, 

সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, অত্র কলেজের শিক্ষক মন্ডলী ও কর্মচারীগণ, কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা