ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৩:৪৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামের রমজান আলী হাবিল নামের এক কৃষকের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষক ওই কৃষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায়গ গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), জয়পুরহাটের সদস্যরা শিরতা গ্রামে সার গুলো জব্দ করে। এ সময় বাড়ি থেকে ডিএপি ২৩ বস্তা, এমওপি ২৭ বস্তা, টিএসপি ২০ বস্তা ও ইউরিয়া ৬ বস্তাসহ মোট ৭৬ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা  জানান, জব্দ করা সারের মধ্যে ১ বস্তা খোলা ও ২১ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। বাকি ৫৪ বস্তা সার জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রমজান আলী হাবিল শিরতা গ্রামের জয়নাল আলীর ছেলে।
পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে সার মজুদের অপরাধে রমজান আলী হাবিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, জব্দ করা সার মঙ্গলবার (৬ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা