চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম ওয়াসার সেবার মানোন্নয়ন, নগরবাসীর দুর্ভোগ কমানো এবং প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও জনবান্ধব করতে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন নবনিযুক্ত চেয়ারম্যান।
ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান বাড়ানোর পাশাপাশি নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান হিসেবে চট্টগ্রাম ওয়াসাকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করব। উপজেলা পরিষদের দায়িত্ব পালনসহ গত ৪০ বছর ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। ওয়াসার কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চাই।’
নতুন চেয়ারম্যান নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চলমান সংকটগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং গ্রাহকসেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেচার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাফায়তউল্লাহ চুক্কু, ইফতেহার হোসেন ইফতু, সালাউদ্দিন সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম সুমন, সাহা নুর, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ চৌধুরী, জিয়াউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আলম তালুকদার, সদস্যসচিব জমির উদ্দিন মানিক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি প্রমুখ।
এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইদ্রিস মিয়ার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে এদিন চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার