ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:১৫

সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক ও ভালো কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলীয় নেতা  মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই কারণে অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার কালচার তারা লালন করেন না বলে আমিরে জামায়াত আশ্বস্ত করেছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে সব জনস্বার্থবিরোধী কাজে আমরা প্রতিবাদ করব এবং তাদের ভুল আমরা ধরিয়ে দেবো। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তার প্রতিবাদ করা, সমালোচনা করা, প্রয়োজন হলে প্রতিরোধ করা, এ ভূমিকা বিরোধী দল গঠনমূলকভাবে পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য  মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

aliul / aliul

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়