ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
“ভূরুঙ্গামারীতে শিক্ষকদের হাত ধরে তৈরি হোক আগামীর প্রজন্ম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। এ উপলক্ষে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষার্থীরাও তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান নিবেদন করে।
সোমবার (৫ অক্টোবর) সকালে ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। শিক্ষকদের কাছ থেকে এমন ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক এই ভালোবাসা ও সম্মানের দৃশ্য বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এ সময় বিদ্যালয়ের পরিচালক মাসুদ আল করিম বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শুধু পাঠদান ও পাঠগ্রহণের সম্পর্ক থাকলেই হবে না; এর পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার সম্পর্কও গড়ে তুলতে হবে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি গভীর সেতুবন্ধন তৈরি করা। এতে শিক্ষার্থীরা যেমন শিক্ষকদের ভালোবাসা ও সহযোগিতা অনুভব করবে, তেমনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের শিক্ষাও অর্জন করবে।তিনি আরও বলেন, “বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আগের মতো আন্তরিকতা ও বন্ধনের অভাব দেখা যায়। অথচ একজন শিক্ষার্থীর নৈতিক, মানবিক ও মানসিক বিকাশে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষককে সম্মান করা, বড়দের শ্রদ্ধা করা এবং মানবিক মূল্যবোধ ধারণ করার শিক্ষাও দিতে হবে।”
বিদ্যালয়ের পরিচালক আরও জানান, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে দিকনির্দেশনা দেন। তাদের হাত ধরেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ, সৎ, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম।অনুষ্ঠানে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান তাদের শিক্ষকতা পেশায় আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভালোবাসা ও দায়িত্ববোধও আরও বাড়বে। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এই সম্পর্ক শিক্ষা কার্যক্রমকে আরও আনন্দময় ও কার্যকর করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন। ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থীর প্রচলিত সম্পর্কের বাইরে এক ভিন্নধর্মী মানবিক বন্ধনের বার্তা দিয়েছে। শিক্ষা শুধু বই, খাতা ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়—শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। আর সেই লক্ষ্যেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার বন্ধন গড়ে তোলার এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার