ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:৩৯

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে সুপ্রভাত মদক(৩৮) নামক এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  
মঙ্গলবার সকাল ৮টার দিকে তার বাড়ির পেছনে হলুদ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ‎
নিহত সুপ্রভাত মদক উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি বানিজ্যকেন্দ্র কাশীনাথপুর বাজাওে হোটেল ব্যবসায়ী ছিলেন। 
আমিনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। 
‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন সুপ্রভাত মদক। বিকেলে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন, তিনি পরে যাবেন। এরপর আর সুপ্রভাত মদক তার ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে যাননি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে আমিনপুর থানা পুলিশকে জানান। এরপরই পুলিশ ওই ব্যবসায়ীর সন্ধানে মাঠে নামে।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবার ফোন আসলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ‎
এরপর মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে হলুদেও ক্ষেতে আগুনে ঝলসানো সুপ্রভাত মদকের লাশ  দেখেন স্থানীয়রা। ‎খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 
কারা, কী কারণে ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তা পুলিশ এমনকি স্বজনরাও বলতে পারছেনা। আমিনপুর থানার ‎ওসি ফজলে এলাহী‎ বলেন, তাকে হত্যা করা হয়েছে এটি নিশ্চিত। তবে তাকে হত্যার আগে আগুনে ঝলসানো হয়েছে নাকি হত্যার পর তার শরীরে আগুন ধরানো হয়েছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার