মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার টেংগাপাড়া ও মাইলোড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-মোহনগঞ্জের টেংগাপাড়া গ্রামের জামাল মিয়ার ছেলে রানা মিয়া (২৭), মাঘান গ্রামের রুকন মিয়ার ছেলে আসিফ মিয়া (২১), নওহাল গ্রামের ইনছান মিয়ার ছেলে আল মামুন তালুকদার (২৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মিরারবন গ্রামের মৃত নিদু মিয়ার ছেলে সাহাব উদ্দিন (৪২), একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৪) এবং মোহনগঞ্জের দেওথান গ্রামের মৃত শাজাহান শেখের ছেলে রাজন আহমেদ (৩৫)।
এর মধ্যে রানা মিয়াকে ১৫ দিন, আসিফ মিয়াকে ২০ দিন, আল মামুন তালুকদারকে দুই মাস, সাহাব উদ্দিনকে ১৫ দিন, সবুজ মিয়াকে ২০ দিন এবং রাজন আহমেদকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ডও করা হয়।
মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের দণ্ড দেন। পরে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’