পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
চট্টগ্রামের পটিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ে সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ল্যাবে থাকা ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কি-বোর্ড, একটি মাউস, একটি ওয়াই-ফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, সোমবার বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি প্রতিষ্ঠান থেকে চলে যান। মঙ্গলবার সকালে এসে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে ল্যাবের ভেতরে থাকা ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম নেই বলে নিশ্চিত হন।
তিনি বলেন, ‘চুরির ঘটনায় আমরা হতভম্ব। জানালার গ্রিল কেটে চোরেরা ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, দুর্বৃত্তরা বিদ্যালয়ের ফটকে থাকা সিসি ক্যামেরার সংযোগের তার কেটে দেওয়ায় চুরির সময়কার কোনো দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’