ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-১০-২০২৬ দুপুর ৪:৫১

নওগাঁর ধামইরহাটে আদালতের রায় থাকা সত্ত্বেও বসতবাড়িতে জবরদখলের চেষ্টা, ভাঙচুর, গাছপালা কর্তন ও দই কারখানায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উত্তর চকযদু গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ভুক্তভোগী তোজাম্মেল হক। ৫ অক্টোবর (সোমবার) রাত ৯ টায়  ধামইরহাট পূর্ব বাজারে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোজাম্মেল হক বলেন, গত বুধবার দিবাগত রাতে প্রতিপক্ষ সোলাইমান আলী তার ভাড়াটে ৪০/৫০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার বসতবাড়িতে জবরদখলের উদ্দেশ্যে হামলা চালায়। আমি ফজরের নামাজের পর লোকমুখে ঘটনা শুনে জমিতে গিয়ে দেখি আমার বাড়ীঘর ঘর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা হয়েছে এবং আমার দই তৈরির কারখানা ভাঙচুর করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এতে আমার সর্বমোট প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 
তোজাম্মেল হক জানান, এ সময় ঘটনার খবর শুনে মেহবুব, হামিদ ও ইব্রাহিম নামে ৩ ব্যক্তি তার খোঁজখবর নিতে আসলে প্রাণভয়ে তারাও ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হন।
ভুক্তভোগী মোজাম্মেল হক আরও বলেন, আমাইতারা মৌজার জে.এল নং- ১০৬, খতিয়ান নং- ১১৩, দাগ নং- ১৭১ এর মোট ১ একর ৩০ শতকের মধ্যে ৪৭ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমির খাজনা-খারিজের সকল কাগজপত্র তার নামে হালনাগাদ রয়েছে। প্রতিপক্ষ ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে কাগজপত্র যাচাই-বাছাই শেষে ২৬/০১/২৫ তারিখে  ৪৩/২০ নং মামলার রায় বিজ্ঞ আদালত তোজাম্মেল হকের পক্ষে প্রদান করেন। পরবর্তীতে  আমার প্রতিপক্ষ ৫১/২৫ নং সত্ব আপিল মামলা দায়ের করলে আদালত ১৭/০৮/২৫ তারিখে আপিল মাামলা না মঞ্জুর করে।
সম্মেলনে তিনি অভিযোগ করেন, আদালতের রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ তাকে হয়রানি করতে গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছে। এমনকি একজন সাবেক অতিরিক্ত সচিবকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।"আমি কোনো হামলার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন।’

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে