সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী), শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করে জেলার শিশু-কিশোররা।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা বিএনপি নেতা মো. আকবর আলী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, হাফেজা ফেরদৌস লিপন এবং শিশু বক্তা নুজহাত রশীদ নাজা ও এস এম আবু নাহীম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোররাই একদিন মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশকে এগিয়ে নেবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শিশুদের মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ ধারণ করে শিশুরা গড়ে উঠলে দেশ সামগ্রিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আলোচনা পর্ব শেষে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’