সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে বাবার বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া প্রায় ৪২ লাখ টাকা স্বামীর সংসারে ব্যয় করেও স্বামী ও দেবরের চরম নির্যাতন, ছুরিকাঘাত ও অ্যাসিড হামলার শিকার হয়ে এখন সন্তানসহ নিঃস্ব হয়ে পড়েছেন শান্তা আক্তার নামের এক গৃহবধূ। বাবা-মা ও ভাই না থাকায় আশ্রয়হীন হয়ে পড়া এ নারী মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বামী মো. হেকমত আলী ও দেবর লতিফ মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। শান্তা আক্তার উপজেলার বানিয়ারচিট এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে শান্তা জানান, ২০০১ সালে হেকমত আলীর সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ঘর নির্মাণ, গবাদিপশু কেনা ও সংসারের প্রয়োজনে তিনি প্রায় ৪১ লাখ ৭২ হাজার টাকা ব্যয় করেন। কিন্তু গত সাত-আট বছর ধরে স্বামী তাঁকে কোনো ভরণপোষণ দিচ্ছেন না এবং পরকীয়াসহ একাধিক বিয়ে করে তাঁর ওপর নির্মম নির্যাতন চালিয়ে আসছেন। গত ১৯ আগস্ট সকালে তাঁকে মারধর করার পর বিকেলে ছোট ছেলের সামনেই স্বামী তাঁর পেটে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় বড় ছেলে তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও আপসের আশ্বাসে তাঁকে মুক্ত করা হয়; কিন্তু স্থানীয় সালিশে কাবিনের ৬ লাখ টাকা ও ১০ শতাংশ জমি দেওয়ার অঙ্গীকার করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
শান্তা আরও অভিযোগ করেন, গত ১১ মার্চ তাঁকে হত্যার উদ্দেশ্যে দেবর লতিফ মিয়া পেছন থেকে অ্যাসিড নিক্ষেপ করেন, যার ফলে দগ্ধ হয়ে তিনি ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ছাড়া তাঁর সহায়তায় থাকা বড় ছেলে সাব্বিরকে মিথ্যা মাদকাসক্তির নাটক সাজিয়ে মাইক্রোবাসে তুলে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে হয়রানি করা হয়েছে। বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট এবং উল্টো তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়েরের পর সম্প্রতি হেকমত আলী তাঁকে তালাক দিয়েছেন। সহায়-সম্বলহীন অবস্থায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও সন্তানদের জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’