সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
ওএমএস ডিলারের অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ও মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ৪ সাংবাদিক।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন: এফ রহমান রূপক, বিশেষ প্রতিনিধি - দৈনিক বিজনেস ফাইল , মো. আবু বকর সিদ্দিক, সিনিয়র রিপোর্টার - দৈনিক মুক্ত খবর , মনজুরুল হক মঞ্জু, স্টাফ রিপোর্টার - দৈনিক মুক্ত খবর , মো. পিন্টু শেখ, স্টাফ রিপোর্টার - দৈনিক একুশে সংবাদ
ঘটনার বিবরণ:
লিখিত বক্তব্যে তারা জানান, ২৭ সেপ্টেম্বর সাভারের চাপাইন মেম্বারের মোড়ে ডিলার জাহাঙ্গীরের ওএমএস দোকানে অনিয়মের তথ্য পেয়ে তারা যান। সেখানে দেখা যায়, সরকারি নিয়ম ভেঙে সকাল ১০:৩০ টায় ৩ বস্তার মধ্যে ২৮ বস্তা চাল আগেই বিক্রি হয়ে গেছে। তদারককারী কর্মকর্তা ফোনে দোকান চালু করছেন বলে স্বীকার করেন ডিলারের লোকজন।
ভোক্তারাও অভিযোগ করেন, লাইনে দাঁড়িয়েও মাল পাওয়া যায় না এবং এনআইডি জমা রেখে ১৫ দিন পর আসতে বলা হয়।
এ সময় ডিলারের লোকজন পরিচয় নিয়ে হুমকি দেয়। কিছুক্ষণ পর ৫-৭ জন যুবক অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে সাংবাদিকদের রক্ষার বদলে হামলাকারীদের হাতে তুলে দেন।
পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। ডিলার জাহাঙ্গীর অভিযোগ করেন, সাংবাদিকরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে কালোবাজারির ভিডিও ফুটেজ থাকলেও পুলিশ তা দেখেনি। উল্টো মিথ্যা মামলায় তাদের জেল হাজতে পাঠানো হয়।
৪ দফা দাবি:
1. ডিলার জাহাঙ্গীর ও তদারককারী কর্মকর্তার বিরুদ্ধে ভিডিও ফুটেজসহ সুষ্ঠু তদন্ত
2. হামলাকারী ও ইন্ধনদাতাদের গ্রেফতার
3. সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার
4. দায়িত্বে অবহেলাকারী খাদ্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
তারা ১০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন ও খাদ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’