জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘শিশু মেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, জয়পুরহাটের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাইমেনা শারমিন ও নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলিন নাহার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর উল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। শিশুরাই দেশের ভবিষ্যৎ—তাই তাদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও আনন্দময় পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব।
বাংলাদেশ শিশু একাডেমির ৬০ বছর পূর্তি উপলক্ষে শিশুদের সৃজনশীলতা, প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’