ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তাড়াশে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:১৮

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর খুকনিপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হালিম মন্ডলের  বাড়িতে হামলা, ভাঙচুর, মারপিট ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল হালিম মণ্ডল তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে বিকেলে উপজেলার নাদোসৈয়দপুর খুকনীপাড়া গ্রামের মৃত সোহবান আলীর ছেলে মো. জামাল (৫০) ও মো. কামাল (৪৭) সহ বেশ কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জেরে হালিম মন্ডলের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। এ সময় অভিযুক্তরা অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে গেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
​এ বিষয়ে তাড়াশ থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা