নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ মাদক ব্যবসায়ী রাসেল গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুরে ৫টি গাঁজাগাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন মোঃ রাসেল মিয়া (৪২)। সে উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার রাত দুইটার দিকে এস আই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গী ফোর্স নিয়ে উপজেলা সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামে অভিযান চালায় এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মোঃ সুমন হোসেন, মোঃ কামরুল হাসান ও মোঃ লিটন হোসেন।
অভিযানকালে আসামী মোঃ রাসেল মিয়ার নিজ বসত বাড়ীর ভিতর দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় ৫টি গাঁজা গাছ পাওয়া যায়। পুলিশ গাছগুলো মাটি হইতে উপড়াইয়া ডাল-পালা ও পাতাসহ জব্দ করে এবং আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম জানান এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক