কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (৭ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় জরুন এলাকায় ৬টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও ৫২ জোড়া চুলা তুলে নিয়ে আসা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি চন্দ্রা অফিসের সহকারী কর্মকর্তা (হিসাব) সাইজুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় শাহজাহান পাঠান, আব্দুর রহমান মাস্টার, বিল্লাল, দুলাল, সোহরাব ও আরিফের বাসাসহ মোট ৬টি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও কোনাবাড়ী এলাকায় বকেয়া বিলের তালিকায় থাকা বাসাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
এমএসএম / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied