ইউএনওর গাফিলতির অভিযোগ
সেন্টমার্টিনে ৭০০ টাকায় খৎনা দুই দিন পরই ৫০ শিশুর রক্তক্ষরণ
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে একটিম মেডিকেল টিমের মাধ্যমে খৎনা করানোর দুই দিনের মধ্যে অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ ও রক্তক্ষরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিনভর ৫৯ শিশু চিকিৎসা নিতে দ্বীপের হাসপাতালে আসে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় টেকনাফে রেফার করা হয়েছে। গত ৪ অক্টোবর 'আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন'-এর উদ্যোগে সেন্টমার্টিন অবকাশ রিসোর্টে চিকিৎসাসেবা ও খাতনা কর্মসূচি হয়।
আয়োজকদের দাবি, ১৪ সদস্যের মেডিকেল টিম ৫ থেকে ১৫ বছর বয়সী ২১০ শিশুর খত্না করে। বিনা মূল্যে করার কথা থাকলেও শিশুদের কাছ থেকে ৭০০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, কতনা করানো ৫৯ শিশু হাসপাতালে এসেছে। অনেকের ক্ষতস্থানে সংক্রমণ ও অতিরিক্ত রক্তক্ষরণ ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় টেকনাফে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সেন্টমার্টিনে ৭০০ টাকায় খৎনা
সেন্টমার্টিন দ্বীপের আশ্রয়কেন্দ্রের বাসিন্দা সালামত উল্লাহ বলেন, দুই দিন আগে তাঁর ছেলে ফয়সালের খাতনা করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ দেওয়ার পরও শিশুটির ক্ষতস্থানের অবস্থা খারাপ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে টেকনাফে রেফার করা হয়। তবে নৌযান না পাওয়ায় ছেলেকে টেকনাফে নিতে পারছেন না তিনি।
আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, দুই দিন আগে তাঁর ছেলে আয়াজের খাতনা করানো হয়। মঙ্গলবার হঠাৎ ক্ষতস্থান থেকে রক্ত পড়তে শুরু করে এবং ব্যথায় শিশুটি কান্নাকাটি করতে থাকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, খাতনার পর শিশুদের ক্ষতস্থান ফুলে যাওয়া, পুঁজ ও রক্তক্ষরণ শুরু হয়। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও চিকিৎসাসংক্রান্ত সতর্কতা যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
মেডিকেল টিমের প্রধান চিকিৎসক মো. আব্দুর রহিম রিফাতের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক বলেন, সেন্টমার্টিনে এ ধরনের খাতনা কর্মসূচির বিষয়ে স্বাস্থ্য বিভাগকে জানানো হয়নি। জানানো হলে মেডিকেল টিম যাচাই-বাছাই করে অনুমতির বিষয়ে সুপারিশ করা যেত।
এদিকে বিষয়টি নিয়ে ইউএনওর গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানী-য়রা। তবে টেকনাফের ইউএনও এসএম অনীক চৌধুরী বলেন, খাতনা করানোর পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা তিনি শুনেছেন। বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি