ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় খান বাহাদুর জমিদার বাড়ি ও পৌর সাবেক কাউন্সিলর বাড়িতে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:২৫

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় খান বাহাদুর আসাদুজ্জামান এর বিট্রিশ আমলে জমিদার বাড়ি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুম এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় খান বাহাদুর আসাদুজ্জামান এর পক্ষে জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা ও সাবেক কাউন্সিলর মাসুম এর মা রহিমা বেগম বাদী হয়ে থানায় দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সিসি ক্যামেরা, লিখিত অভিযোগ ও সরেজমিন সুত্রে জানাযায়,
মঙ্গলবার ৬ অক্টোবর বিকাল ৫টায় পৌরসভার বুড়াইচ গ্রামে প্রথমে সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে ৫০/৬০ জন বিল্ডিং ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারী, শোকেজ ভাংচুর করে।
সাবেক কাউন্সিলর মাসুম এর স্ত্রী রেহেনা বেগম বলেন,ঘরে থাকা মালামাল, নগদটাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়েছে এবং হামলাকারীরা হুশিয়ারি করে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। 
জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা বলেন, প্রায় ৬০/৭০ জন লোক সন্ধ্যার আগে বাড়িতে ঢুকে লাঠিসোটা নিয়ে জানালার থাই গ্লাস ভাংচুর করে এবং দরজা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশের চেষ্টা করে।

জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সোহেল সরোয়ার বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত