মুকসুদপুরে দুর্গাপূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির আলোচনা সভা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূজামণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু ও পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব বদরুজ্জামান ইজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন বিশ্বাস, কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব। পূজামণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি