ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম হওয়া পণ্য খালাসে শেষ দিন আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৩২

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্যচালান দ্রুত খালাসে দেওয়া সময়সীমার শেষ দিন আজ। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস নিলাম বিভাগ।

সম্প্রতি কাস্টমস হাউস, চট্টগ্রামের নিলাম বিভাগ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং লাইন/এজেন্ট, কাস্টমস ট্রেডারসহ স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র দাখিল এবং পণ্য খালাসের জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস করা না হলে এবং কোনো পক্ষ বৈধ দাবি, স্বত্ব, আপত্তি বা আদালতের আদেশ যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে পুনঃনিলাম, ধ্বংস বা অন্যান্য আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম থাকতে পারে।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দরের ধারণক্ষমতার সর্বোত্তম ব্যবহার, পণ্যজট নিরসন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দীর্ঘদিন পড়ে থাকা নিলামকৃত ও নিলামযোগ্য পণ্যচালানের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস নাজমুল হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়েছে। আজ এ সময়সীমার শেষ দিন। এরপর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

aliul / aliul

মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয়

বৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রেখে আমদানি-সেবা মূল্য পরিশোধের সুযোগ

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম হওয়া পণ্য খালাসে শেষ দিন আজ

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে

প্রকল্প অনুমোদনে চার শর্ত বাধ্যতামূলক : অর্থমন্ত্রী

দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার পূর্বাভাস বিশ্বব্যাংকের

পিএমজে অ্যাসেট ম্যানেজমেন্টেকে অধিগ্রহণ করলো মে ইন্টারন্যাশনাল

মুনাফা কমায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমাল ইস্টার্ন হাউজিং

পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা কাটল

এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ

এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা

পরিদর্শনে সি অ্যান্ড এ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসই