চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়।
বালিয়াডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারের মাদকবিরোধী নীতির অংশ হিসেবে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ আলী এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাঁর এই মহতী কার্যক্রমে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কুখ্যাত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজচক্র তাঁর ওপর গত পাঁচ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বাইরে হামলা চালায় আশিক নামের সন্ত্রাসী বাহিনী এবং তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। অভিযুক্তরা হলেন— (১) আসিক, (২) রনি, (৩) এসএম রুবেল, (৪) আরিফ এবং (৫) শাহারিয়া।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোসা. পলি বেগম, মো. মনিরুল ইসলাম, মো. পলাশ আলী প্রমুখ।
বক্তারা বলেন, "এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।" অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক