ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
সরকারি প্রথমিক বিদ্যালয়ের চারপাশে পানি। নেই কোনো খেলার মাঠ, নেই ভালো সংযুক্ত সড়ক। অধিকাংশ শিক্ষার্থী যে পথ দিয়ে বিদ্যালয়ে আসে সে পথ কাঠ ও বাঁশ দিয়ে তৈরি লম্বা বাঁশের সাঁকো।প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সাঁকো পার হয় গ্রামের শতশত সাধারণ মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা খিলা ইউনিয়ন পূর্ব বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।সরেজমিনে দেখা গেছে, ২০০৬ সালে ৩৩ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে ১৪৬ শিক্ষার্থী ৬ জন শিক্ষক রয়েছে। বর্তমানে বিদ্যালয় ভবনটি রয়েছে ১৬ শতক জমি ওপর। বাকি ১৭ শতক জমি ভেঙে পুকুরের গর্বে তলিয়ে গেছে।এতে শিক্ষক, অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। পুকুরটি ভরাটের ব্যবস্থা না করলে বিদ্যালয় ভবনটি যে কোনো সময় ধসে পুকুরের গর্ভে চলে যেতে পারে। এমনটাই ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের জন্য ভূমিদাতা মো. মীর হোসেন খাঁন, বেল্লাল হোসেন, বাহার খাঁন সহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এ বিদ্যালয়টি ঝুঁকিতে রয়েছে।বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা এত খারাপ অবস্থা মনোহরগঞ্জ উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে কি না তাদের জানা নেই। তাদের ছেলেমেয়েদের কে স্কুলে পাঠিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় থাকেন। ছেলেমেয়েদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রযোজন। বিদ্যালয়টিতে খেলাধুলার মাঠ না থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা।
স্থানীয়দের দাবি সড়কটি নির্মাণ ও বিদ্যালয়ের মাঠ ভরাট করতে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, ‘আমি ২০১৮ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। বিদ্যালয়টির মাঠ ও সড়ক দীর্ঘদিনের সমস্যা। অনেক ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি লিখিতভাবে একাধিকবার জানিয়েছি। আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্কুলটির মাঠ ভরাট ও সড়কটি নির্মাণে সহযোগিতা কামনা করছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,পূর্ব বাতাবারিয়া স্কুলটির সামনে একটি ডোবা আছে। ডোবাটি মাটি ভরাটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠি পাঠিয়েছি। মাঠ ভরাটের জন্য বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক