ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৩৭

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ তকী ফয়সাল তালুকদার আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) চকরাজাপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালোভাবে পড়াশোনা করতে হবে, পিতা-মাতা ও শিক্ষকদের উপদেশ মেনে চলতে হবে, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করতে হবে, অবসর সময়ে খেলাধুলা করতে হবে এবং মোবাইল ফোনের নেতিবাচক দিক থেকে সতর্ক থেকে নিজেকে একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলে দেশসেবায় অবদান রাখতে হবে।

পরে তিনি চকরাজাপুর ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক এবং চকরাজাপুরে স্থাপিত পুলিশ ফাঁড়ির স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়নের প্রশাসক, উপজেলা শিক্ষা অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির (পিআইও) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া চরের খেটে-খাওয়া সাধারণ মানুষের সংগ্রামী জীবনধারা এবং উন্নয়নের বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে স্থানীয় জনগণের সাথে তিনি মতবিনিময় করেন এবং স্থানীয় হাট-বাজার ও রাস্তার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা