ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৩৭

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)-এর উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামানের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসস্থ টিটিসি কনফারেন্স রুমে জনসংযোগ দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, একাডেমিক পরিধি বিস্তার, শিক্ষার গুণগত মানোন্নয়নে গৃহীত নানামুখী পদক্ষেপ এবং ভবিষ্যৎ মহাপরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ অবকাঠামো নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। উপাচার্য এসব বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক, জনসংযোগ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিচার ইনচার্জ) ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা