ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৪০

গাজীপুরের টঙ্গীতে বহুল আলোচিত আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ প্রায় ২২ বছর কারাভোগের পর কারামুক্ত হয়েছেন মোহাম্মদ আলী। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি কারাগার থেকে মুক্ত হয়ে নিজ বাড়িতে ফিরেছেন। দীর্ঘ দুই যুগের বেশি সময় পর মোহাম্মদ আলী বাড়ি ফেরায় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। বাড়ি ফেরার পর মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ২২ বছর কারাগারে থাকার পর আজ পরিবারের কাছে ফিরতে পেরেছি। দীর্ঘদিন পর স্বজন ও পরিচিতজনদের মাঝে ফিরে আসতে পেরে আমি আবেগাপ্লুত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। জানা গেছে, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন মোহাম্মদ আলী। দীর্ঘ ২২ বছর পর কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরায় পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাকে একনজর দেখতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও বাড়িতে ভিড় করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা