ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ২:৪১

মাগুরার শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের জন্য 'উন্নত খামার ব্যবস্থাপনা ও নিরাপদ বিপণন' শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় শালিখা উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা  তানভীর হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শালিখা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান। প্রশিক্ষণে ব্রয়লার মুরগির সঠিক পরিচর্যা, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, জীবাণু নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মুরগি বাজারজাতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় 

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন ব্রয়লার খামারি ও ১০ জন বিক্রেতা  মোট ৬০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খামার পরিচালনা, বয়লার মুরগির স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদভাবে উৎপাদিত মুরগি বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করবেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খামারি ও বিক্রেতাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ। খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা