কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বরিশালের কীর্তনখোলা নদীর জুনাহার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও কোস্ট গার্ড। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা থেকে এ অভিযান শুরু হয়। বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম জানান, বরিশালের জেলা প্রশাসকের নির্দেশনা ও তত্ত্বাবধানে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বালুখেকোদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক