ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৩:৪৯

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি -:
হাটহাজারী পৌরসভার প্রকৌশলী ও উপ সহকারী প্রকৌশলীর খেয়ালিপনায় চরম দুর্ভোগে পড়েছে সুজানগরসহ কয়েকটি গ্রামের মানুষ। যাতায়াত নিশ্চিত ও নিরাপদ করতে ব্রিজ নির্মাণ হলেও দুই পাশে মাটি ভরাট না করার কারণে কোন কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজটি। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করা
শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। 
জানা গেছে, চলতি বছরের জুন মাসে হাটহাজারী পৌরসভা থেকে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় সৈয়দ ওয়াহিদুল আলম সড়কস্থ সুজানগর টু চবি সংযোগ সড়কের উপর ওই ব্রিজ। ২০২৫ সালে কাজ পেয়ে এন ইসলাম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চলতি বছরের শুরুতে কাজ আরম্ভ করে জুন মাসে সম্পন্ন করেন। কিন্তু
ব্রিজের উভয় পাশের রাস্তায় বড় বড় গর্তে ভরপুর থাকলেও তা ভরাট না করেই কাজের ইতি টানেন। এতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। দুর্ভোগে পড়েন সুজানগর, খেরু পাড়া, মৌলভি পাড়া, মিয়াজি পাড়া এবং চবি এলাকার চাকরীজীবি, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ।  সরেজমিনে স্থানীয়রা বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচশ মানুষ যাতায়াত করে। বর্তমানে মাটি ভরাট না করায় সব শ্রেণী পেশার মানুষ বিপাকে। বিশেষ করে চবি এলাকার উষ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিউল উম্মাহ মহিলা মাদ্রাসা ও চবিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এর মধ্যে নূরাণি ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। অধিকাংশ শিক্ষার্থীই চার মাস ধরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। এতে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে
পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। সুজানগর গ্রামের চবির শিক্ষার্থী ইমন বলেন, বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে অনেক দুর ঘুরে। এতে যেমন সময় নষ্ট তেমনি বাড়তি গাড়ি ভাড়া গুনতে হচ্ছে। দ্রুত মাটি ভরাট করলে আমরা উপকৃত হব। উষ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলেন, অনেকদিন ধরে স্কুলে যেতে পারছেন না। কৃষক নুর আলম বলেন, ফলানো সব্জি নিয়ে চবি'র বাজারে নিয়মিত যেতেন। এখন পারছেন না। দ্রুত মাটি ভরাটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। জানতে চাইলে ঠিকাদার তাজুল ইসলাম টিপু বলেন, ওই ব্রিজের কাজে মাটি ভরাট ছিল না যা ছিল তা যৎসামান্য। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে যা বরাদ্দ থাকে তা করতে বাধ্য। কিন্তু এস্টিমেটে যদি না থাকে তাহলে ঠিকাদার প্রতিষ্ঠান কী করতে পারে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কাজে তৎকালিন উপ সহকারী ফয়সেল আহমেদ খান মাঠ পর্যায়ে কাজ করেন। সরেজমিনে ব্রিজ এবং পাশের রাস্তার মাটি ভরাট বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে যথাযত রিপোর্ট প্রদানের দায়িত্ব থাকলেও মাটি ভরাটের বিষয়ে খেয়ালিপনা করেছেন। একইসাথে নির্বাহী প্রকৌশলীর চুড়ান্ত অনুমোদন প্রদানের ক্ষেত্রেও খেয়ালিপনার অভিযোগ উঠেছে। উপ সহকারী প্রকৌশলীর দেয়া রিপোর্ট কোন যাছাই করা ছাড়াই নিজ চেয়ারে বসে চুড়ান্ত অনুমোদন দিয়ে দেন। যার মাশুল এখন গুনতে হচ্ছে হাজারো মানুষের। 
এ বিষয়ে জানতে (বর্তমানে ভৈরব পৌরসভায় কর্মরত) উপ সহকারী প্রকৌশলী ফয়সেল আহমেদ খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও রিসিভ না করায় সম্ভব হয়নি। অপরদিকে মঙ্গলবার দুপুরে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড. এম আনোয়ারের অফিস কক্ষে গেলেও তাকে পাওয়া যায়নি। তিনি অফিসের কাজে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানান এক কর্মকর্তা। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও রিসিভ না করায় সম্ভব হয়নি। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এটা দুঃখজনক উল্লেখ করে বলেন, কাজটি ২০২৫ সালে অনুমোদন পাওয়া। সে সময়ে তিনি পৌর প্রশাসকের দায়িত্বে ছিলেন না। তিনি বলেন, একটি কাজ অনুমোদন দেয়ার আগে সঠিক তথ্য দেয়া উচিৎ। ব্রিজ করলে কেবল হবেনা ব্রিজের পাশে সড়কে মাটি ভরাটসহ আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে। প্রকৌশলীদের বিষয়গুলো মাথায় রেখেই এস্টিমেট ও বাজেট করতে হয়। না হয় পরবর্তীতে মানুষ পৌরসভা তথা প্রশাসক ও সরকারকে দোষারোপ করে। তাই সঠিক রিপোর্ট দিয়েছে কিনা সেটাও তদারকি করা উচিৎ সংশ্লিষ্টদের। বিষয়টি তুলে ধরায় প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে বলেন, দু একদিনের মধ্যেই এ সমস্যার সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা