ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৩:৫০

নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ ও গুরুদাসপুর-বড়াইগ্রামের কয়েকজন সংবাদকর্মীদের সহায়তায় জয়গুননেছা নামে এক মহিলার হার্টে দুইটি রিং স্থাপন করা হয়েছে। রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটে তার অপারেশন করা হয়।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. রইছউদ্দিন তার হার্টের দুইটি রিং সফলভাবে স্থাপন করেন। এ সময় তাকে সহযোগিতা করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. রাকিবুল হাসান তুষার। ডাক্তারের প্রচেষ্টা ও মানবিক সহায়তায় এ যাত্রায় প্রাণ ফিরে পেলেন জয়গুননেছা। তিনি বড়াইগ্রাম পৌরসভার গোপালপুর মহল্লার দিনমজুর আব্দুল কুদ্দুসের স্ত্রী।

জানাযায়, অসহায় জয়গুননেছা দীর্ঘদিন যাবত হার্টের রোগে ভুগছিলেন। টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে পারছিলেন না। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় স্থানীয়দের সহযোগীতায় তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয়। এসময় তার হার্টে দুইটি ব্লক ধরা পরে। ডাক্তার জানান তার হার্টে দুটি রিং স্থাপন করতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। জয়গুননেছার স্বামী কুদ্দুস দরিদ্র হওয়ায় স্ত্রীর চিকিৎসা করাতে ব্যর্থ হন। এসময় তিনি সকলের কাছে সহযোগীতা চান।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জয়গুননেছাকে নিয়ে খবর প্রকাশ হলে বিষয়টি রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এরপর গত সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তার চিকিৎসার জন্য স্থানীয় সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ ফর লাইফ এর সহায়তায় ১ লাখ ২০ হাজার টাকা জমা দেয়া হয়। অবশিষ্ট ১ লাখ ১৮ হাজার ২২০ টাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে বহন করা হয়েছে।  হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থ জয়গুননেছার মেয়ে শান্তনা খাতুন বলেন, মাকে চিকিৎসা করার জন্য আর্থিকভাবে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সকলের প্রচেষ্টায় আমার মা নতুন করে জীবন ফিরে পেয়েছে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা