দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
‘চোখ নয়, মনের আলোয় স্বপ্ন ছোঁয়া’—এই প্রত্যয়কে সামনে রেখে দৃষ্টিহীন অদম্য তরুণী ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। তার উদ্যোগে ইয়াসমিনের শিক্ষা ও ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন।
জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠেছেন ইয়াসমিন। দৃষ্টিশক্তি না থাকায় একটি বই পড়া থেকে শুরু করে শ্রেণিকক্ষে পৌঁছানো—জীবনের প্রতিটি পদক্ষেপেই তাকে অতিক্রম করতে হয়েছে অন্যদের তুলনায় অনেক বেশি বাধা ও অপেক্ষা। কিন্তু কোনো প্রতিবন্ধকতাই তাকে থামাতে পারেনি।
চোখে পৃথিবীর দৃশ্য ধরা না পড়লেও হৃদয়ে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্নকে সঙ্গী করে অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি পৌঁছে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বপ্নের প্রাঙ্গণে। নানা প্রতিকূলতা পেরিয়ে অর্জন করেন অনার্স ও মাস্টার্স ডিগ্রি।
ইয়াসমিনের এই সংগ্রামী পথচলা ও স্বপ্নের কথা জানার পর তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন ইউএনও মো. মাহমুদুল হাসান। তার এই উদ্যোগকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইয়াসমিনের স্বপ্নপূরণে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে কার্যক্রম নেওয়া হচ্ছে।
ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “উপজেলা প্রশাসন, মনোহরদী এই অদম্য ইয়াসমিনদের স্বপ্ন পূরণে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, শারীরিক সীমাবদ্ধতা কখনোই মানুষের স্বপ্ন ও সম্ভাবনার পথে বাধা হওয়া উচিত নয়। অদম্য ইচ্ছাশক্তি ও সুযোগ পেলে প্রতিকূলতাকে জয় করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। ইয়াসমিনের মতো স্বপ্নবান মানুষের পাশে দাঁড়ানো শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও।
ইয়াসমিনের গল্প তাই শুধু দৃষ্টিশক্তি হারিয়েও শিক্ষার শিখরে পৌঁছানোর গল্প নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগেরও গল্প। আর সেই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন মনোহরদীর ইউএনও মো. মাহমুদুল হাসান।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন