মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বরপই গ্রামের পানাতাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ও সমবেদনা জানাতে ঘটনাস্থলে যান মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কেন্দ্রীয়) আইসিটি বিষয়ক সম্পাদক ময়নুল হক বাচ্চু এবং কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সর্বস্ব হারানো পরিবারের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন তাঁরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন