নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
এক নারীকে ঘিরে একের পর এক অভিযোগ মাদক, অসামাজিক কর্মকাণ্ড, মানুষকে ফাঁসিয়ে অর্থ আদায়সহ নানা অভিযোগ তুলে এবার রাস্তায় নেমেছেন মনপুরার চার ওয়ার্ডের বাসিন্দারা।
ঘটনাটি ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার।
বুধবার ৭ অক্টোবর সকাল ১০টায় নুরনাহার নামে এক নারীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে মানববন্ধন করেন ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, নুরনাহারের কথিত কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। কেউ কেউ অভিযোগ করেন, মাদক সংশ্লিষ্টতার পাশাপাশি বিভিন্ন কৌশলে স্থানীয়দের ফাঁসিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমানের অভিযোগ, নুরনাহারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে এবং এ নিয়ে থানায় মামলাও হয়েছে। তার দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
নুরুজ্জামান পাটোয়ারীর অভিযোগ, নুরনাহারের কথিত অসামাজিক কর্মকাণ্ডের কারণে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় মসজিদের ইমাম শাখাওয়াত হোসেনও নুরনাহারের বিরুদ্ধে মানুষকে বিভিন্নভাবে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন।
অন্যদিকে রোকেয়া বেগম, হাসিনা বেগম ও মরিয়ম বেগমসহ কয়েকজন নারীও নুরনাহারের বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তবে মানববন্ধনে ওঠা এসব অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত নয়। অভিযোগগুলোর বিষয়ে নুরনাহারের বক্তব্যও পাওয়া যায়নি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম জানান , স্থানীয় লোকজনের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অর্থাৎ, অভিযোগ আর বাস্তবতার মাঝের সত্যটা কী তা নির্ধারণ করবে তদন্ত।
স্থানীয়দের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এখন দেখার বিষয় মানববন্ধনে ওঠা অভিযোগের পর প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে কী তথ্য।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন