ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৪:১

 

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮৯টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও দর্শনার্থীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে পুলিশ, আনসার, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা আনসার কর্মকর্তা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, দুই শিফটে স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত জেনারেটর ও এসি-ডিসি বাতির ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্তদের ডিউটি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথ রাখার সিদ্ধান্ত হয়।

পূজামণ্ডপের আশপাশের সড়কে দোকানপাট বা মেলা বসানো যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। যানজট নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৮৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮৯টি পূজামণ্ডপের মধ্যে টুঙ্গিপাড়া পৌরসভায় ৩টি, পাটগাতী ইউনিয়নে ১১টি, ডুমুরিয়া ইউনিয়নে ২০টি, গোপালপুর ইউনিয়নে ৪৭টি, কুশলী ইউনিয়নে ৪টি এবং বর্ণী ইউনিয়নে ৪টি রয়েছে।

উপজেলা আনসার কর্মকর্তা সালমা আক্তার জানান, ৮৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোট ৫৫৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১০টি মণ্ডপে আটজন করে মোট ৮০ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশের তিনটি বিশেষ টিম মাঠে কাজ করবে। পাশাপাশি ১৬টি কেন্দ্রে ১৬ জন করে পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।

সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি শুকদেব মণ্ডল, সম্পাদক দুলাল চন্দ্র সিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা