ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি


আসাদুজ্জামান  photo আসাদুজ্জামান
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৪:২

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি নিছক আত্মহত্যা, নাকি কোন পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা কৌতুহল। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। 

প্রতিবেশীদের দাবি, মুকুল (৪০) তাকে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। শিখা সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।

অভিযোগ পাওয়া গেছে, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বরের ছেলে গ্রীল মিস্ত্রি মুকুল একজন নারী লোভী। বিভিন্ন স্থান থেকে সে নিজ বাড়িতে নারী এনে ফুর্তি করতো বলে অভিযোগ রয়েছে। গত রোববার (৪ অক্টোবর) রাতে শিখাকে তার নিজ বাড়িতে নিয়ে আসে মুকুল। শিখাকে নিজ বাড়িতে আনার পর মুকুল বাসর ঘর সাজায়। দুইদিন পর শিখার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। 
 
প্রতিবেশিদের ভাষ্য, 
মুকুলকে মামা পরিচয় দিয়ে শিখা তার বাসায় ওঠে। কিন্ত, মুকুলের সঙ্গে তার দুরতমও সম্পর্ক নেই। ঢাকা থেকে বাসে আসার সময় পরিচয়। সেসময় মুকুল শিখাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে আনে। পরে বাড়িতে আসার পর বিয়ে নিয়ে উচ্চবাচ্য হওয়ার এক পর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

শিখার পিতা শহিদুল ইসলাম জানান পিতা জানান, মেয়ের সঙ্গে তার যোগাযোগ নেই। মাঝেমধ্যে মোবাইলে কথা হয়। প্রথমে বিয়ে দেওয়া হয়। প্রথম স্বামীর ঘর করেনি। সেখান থেকে প্রবাসী ছেলের সঙ্গে সম্পর্ক করে। এসব কারণে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখিনি। শিখাকে হত্যা করা হতে পারে বলে পিতার আশঙ্কা।

বিষয়টি নিয়ে শিখার মামা তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর মুকুল বলেছে শিখাকে সে চেনে না। অথচ, তার ঘর থেকেই লাশটি উদ্ধার করা হয়েছে। শরীরে থাকা জামা কাপড় ছেড়া ছিল। তাই ঘটনাটি রহস্যজনক। তাছাড়া, লাশ উদ্ধারের সময় মুকুল পুলিশ দেখে পালিয়ে যায়। তাই শিখাকে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। 

তরিকুল আরও জানান, ঢাকা থেকে আসার পর লম্পট মুকুল শিখাকে ফোন করে বাসায় ডেকে নেয়। দু’জনার মোবাইলে কললিস্ট চেক করলে হত্যার মোটিভ জানা যাবে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান বলেন, 
"ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

এদিকে, শিখার এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন ও সঠিক বিচারের দাবিতে নিহতের স্বজনরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। 

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা