ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় পারুল (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পারুল দীর্ঘদিন ধরে উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসবাস করে আসছিলেন। তার শ্বশুরবাড়ি উপজেলার ডোয়াইল গ্রামে। মঙ্গলবার রাতে হাইওয়ে ডিউটিতে যাওয়ার পথে ধনবাড়ী থানার একটি পুলিশের গাড়ির চাপায় তিনি আহত হন বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনায় পারুলের বাম পা গুরুতরভাবে থেঁতলে যায়। এছাড়া তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর তিনি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের উদ্যোগে দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আহত পারুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অসহায় ওই নারীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত