ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৬ দুপুর ৪:৫

নওগাঁর মান্দায় স্পেসিফিকেশন বহির্ভূত ডাব্লিউবিএম (WBM) কাজে অনিয়ম ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ অক্টোবর রাস্তাটির  তদন্ত করে এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় অফিস। 

কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তের পর রাস্তা থেকে নিম্নমানের ইটের খোয়া অপসারণের জন্য নির্দেশ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
নির্দেশনার পর পরই সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে "নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন" প্রকল্পের আওতায় উপজেলার বাদলঘাটা এলাকায় ১৭.৩০ মিটার দৈর্ঘ্যর একটি পাকা রাস্তার নির্মাণ কাজ শুরু করে উপজেলা এলজিইডি কার্যালয়।এ কাজে ব্যয় ধরা হয়েছে ১কোটি ৬৮ লাখ ২১ হাজার ৯শত ২৭টাকা। কাজটি বাস্তবায়ন করছিলেন রাজশাহীর 'বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড'-এর স্বত্বাধিকারী ওয়াসিম।
অভিযোগ রয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের অগোচরে রাতের আঁধারে ডাব্লিউবিএম কাজে  নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করেছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

​বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরবর্তীতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের জানান, "সংবাদ প্রকাশের পর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় অফিসের সমন্বয়ে সরেজমিনে তদন্ত পরিচালনা করা হয়। অনিয়মের সত্যতা মেলায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে নিম্নমানের সামগ্রী অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তারা ইতিমধ্যে খোয়া অপসারণের কাজ শুরু করেছে।"
​তিনি আরো বলেন, "সড়ক নির্মাণ কাজে কোন প্রকার অনিয়ম করলে ছাড় দেওয়া হবেনা। সম্পূর্ণ খোয়া অপসারণ করে মানসম্মত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো চূড়ান্ত বিল দেওয়া হবে না, প্রয়োজনে জামানত বাজেয়াপ্ত করা হবে।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা