ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৫:৯
পাহাড় কাটা, বিষাক্ত কালো ধোঁয়া আর হেভি যানবাহনের যাতায়াতে গ্রামীণ রাস্তাঘাট ধ্বংস—সব মিলিয়ে বান্দরবানের লামা উপজেলার ফাইতং যেন পরিবেশ বিপর্যয়ের এক বিষফোড়ায় পরিণত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষের জীবন যখন এই অবৈধ ইটভাটাগুলোর কারণে ওষ্ঠাগত, ঠিক তখনই নড়েচড়ে বসেছে উপজেলা ও জেলা প্রশাসন।
পাহাড় কর্তন রোধ ও পরিবেশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) ফাইতং ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় বিস্ফোরক মন্তব্য করেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)। তিনি সাফ জানিয়ে দেন, ফাইতংয়ের অবৈধ ইটভাটাগুলো থেকে কোনো অবস্থাতেই ভূঁমিকর, টোল বা জরিমানা আদায় করা যাবে না। মূলত রাজস্ব বা টোল আদায়ের নামে অবৈধ ভাটাগুলোকে কোনো প্রকার বৈধতা বা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই বলেই প্রশাসনের এই কঠোর অবস্থান।
এর আগের দিনই পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্র্যাকডাউন চালান লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি ফাইতংয়ের ১৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে একযোগেই ২৯ লাখ টাকা জরিমানা আদায় করেন।
মতবিনিময় সভায় ইউএনও জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরে জনমত যাচাই করেন। উপস্থিত স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, মৌজা হেডম্যান ও কারবারিরা এক বাক্যে স্বীকার করেন যে—ইটভাটাগুলোর অবাধ পাহাড় কাটা ও বিষাক্ত ধোঁয়ায় এলাকার পরিবেশ ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ভারী ট্রাকের চলাচলে ধসে পড়ছে গ্রামের কাঁচা-পাকা রাস্তাঘাট।
উপজেলা মনিটরিং টিমের এই কঠোর অবস্থানের পর এখন দেখার বিষয়, স্রেফ জরিমানা আর হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি ফাইতংয়ের এই বিষাক্ত ইটভাটাগুলো চিরতরে বন্ধে চূড়ান্ত পদক্ষেপ নেবে প্রশাসন!

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন