ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৫:১২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রোপা আমন ধানের জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী হাওরে আলোক ফাঁদের মাধ্যমে ধানক্ষেতে থাকা বিভিন্ন পোকার উপস্থিতি নির্ণয় করা হয়।

আলোক ফাঁদ প্রদর্শনকালে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. উমায়েদ নুর, উপসহকারী কৃষি কর্মকর্তা হরিধন বৈদ্যসহ স্থানীয় কৃষকরা।

ধানের জমিতে সাধারণত কী কারণে আলোক ফাঁদ স্থাপন করা হয়—এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. উমায়েদ নুর বলেন, ধানের জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বিপিএইচ (BPH)সহ বিভিন্ন ক্ষতিকর পোকা থাকে। এসব পোকার আক্রমণ শুরু হলে ৩-৪ দিনের মধ্যেই পুরো জমির ধান ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যেতে পারে।
তিনি বলেন, কৃষকদের আগাম সচেতন করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় আলোক ফাঁদের মাধ্যমে ধানের জমিতে কী পরিমাণ পোকা রয়েছে এবং কী কী পোকার উপস্থিতি রয়েছে, তা নির্ণয় করা হয়। পোকার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন