ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৫:১৬

নরসিংদীতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও মোটরসাইকেলসহ বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৫০ সিসির একটি মোটরসাইকেল ও ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকেও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী মডেল থানার কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাটের পশ্চিমে পিন্টু বাউলের বাড়ির সামনের সড়কে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের তিনটি দল। এ সময় অস্ত্র বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে একটি দ্রুতগামী সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তানভীরের কোমর থেকে কালো কাপড় ও সাদা কস্টেপে মোড়ানো অবস্থায় একটি দেশীয় লোহার তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজন মিয়া (২২), তানভীর (২৫) ও লাদেন মিয়া (২৫)কে গ্রেপ্তার করা হয়।

এদিকে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে ডিবি ও নরসিংদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের আলীনগর এলাকা থেকে মো. মাসুম মিয়া (৪২) এবং বুধবার রাত ১২টা ১০ মিনিটে মাধবদী থানার আটপাইকা এলাকা থেকে মোশারফ করিম (৩০)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে জেলা ডিবি ও পলাশ থানা পুলিশের পৃথক অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিবপুরের কারারচর বড়ইতলা এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ বাদল মিয়া (৪২), পলাশের ঘোড়াশাল এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবাসহ ইমন মিয়া (২৬) ও সোহেল ভূঁইয়া (২৬) এবং নরসিংদী মডেল থানার সাহেপ্রতাব এলাকা থেকে ৪১ পিস ইয়াবাসহ মো. মিঠুন (২৮)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ দমনে নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন