রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি পুকুর থেকে জতিন চন্দ্র সর্দার (৬০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁকাই মধ্যপাড়া মসজিদের পশ্চিম পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জতিন চন্দ্র সর্দার উপজেলার বিনোদবাড়ি খোলাইবাড়িয়া গ্রামের মৃত বিষ্ণু সর্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জতিন চন্দ্র সর্দার নিয়মিত বাঁকাই সিংপাড়ায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতে সেখানে মদ পান শেষে বাড়ির উদ্দেশে রওনা হন বলে স্থানীয়রা জানান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
স্থানীয়দের ধারণা, মদ পান করে বাড়ি ফেরার পথে রাস্তা ভুল করে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের বোন সুন্দরী রানী মাহাতো বলেন, ‘আজ হঠাৎ জানতে পারলাম, আমার ভাইয়ের লাশ পুকুরে পাওয়া গেছে।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত