শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচনা সভা ও ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ২টায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও ধামাইল শিল্পীদের সহযোগিতায় এ আলোচনা সভা ও ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুষারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অজিত কুমার রায় এবং অর্থ সম্পাদক ধ্রুপদ চৌধুরী নূপুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার রানু, উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দীলিপ কুমার দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হকসহ উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ধামাইল শিল্পীবৃন্দ।
আলোচনা সভার পূর্বে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত ধামাইল উৎসবের শুভ উদ্বোধন করেন প্রয়াত প্রতাপ রঞ্জন তালুকদারের সহধর্মিণী সুচিত্রা রানী রায়। আলোচনা সভা শেষে ধামাইল শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর ধামাইল পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত