মাত্র ৫ শতাংশ খরচে মিলবে নিরাপদ পানি
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দি গ্রামে সৌরবিদ্যুৎচালিত ও সম্পূর্ণ আধুনিক অটোমেশন প্রযুক্তিনির্ভর বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে দৌলতেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালুকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে স্থাপিত এ প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে স্মার্ট কার্ড পাঞ্চের মাধ্যমে খুব সহজেই নিরাপদ ও সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও মুসল্লিরা।
চীনা আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এ প্ল্যান্টের পুরো প্রক্রিয়াটি অটোমেশন হওয়ায় কোনো ধরনের ব্যক্তিক সহায়তা ছাড়াই কার্ড পাঞ্চ করে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিমাণের পরিশোধিত পানি পাওয়া যাবে। প্রকল্পে অর্থায়ন করেছেন চীনের মি. লিও এবং প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছেন মি. ওয়াং বিন। স্থানীয়ভাবে সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেছেন সাংবাদিক শাহাদাত হোসেন তালুকদার সাকু।
উদ্বোধনী অনুষ্ঠানে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার তানভীর তালুকদার জানান, বাংলাদেশে এটিই এ ধরনের প্রথম সমন্বিত পাইলট প্রকল্প। প্রচলিত বোতলজাত পানির তুলনায় প্রায় ৯৫ শতাংশ কম খরচে এখান থেকে বিশুদ্ধ পানি পাওয়া যাবে। এতে প্লাস্টিক বর্জ্যের দূষণ রোধের পাশাপাশি অপচয়ও বন্ধ হবে। সম্পূর্ণ সৌরবিদ্যুতে পরিচালিত এ প্ল্যান্টটিতে ক্যাশলেস স্মার্ট কার্ড লেনদেনের সুবিধা এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনকালে গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন হওয়ায় প্রকল্পটি সাধারণ মানুষের দৈনন্দিন পানির সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা। উদ্যোক্তারা জানান, এ পাইলট প্রকল্পের সফলতার পর দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও অনুরূপ পরিবেশবান্ধব স্মার্ট পানি প্ল্যান্ট চালুর উদ্যোগ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত