ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১ এর উদ্যোগে ফেনীর শরিষাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরীর সাবেক সভাপতি লায়ন আশফাক আহমদ চৌধুরীর গ্রামের বাড়িতে ধলেশ্বরী ও সিলেট ইমিনেন্ট ক্লাবের যৌথ অর্থায়নে এ চক্ষু শিবির পরিচালিত হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।
চক্ষু শিবির ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১ এর জেলা গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্টের সভাপতি লায়ন নূর এ জান্নাত রুমা, লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরীর সভাপতি লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা ধলেশ্বরীর সাবেক সভাপতি লায়ন আশফাক আহমদ চৌধুরী এবং লায়ন রাসেল প্রমুখ।
দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এলাকার বিপুলসংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও চশমা দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রতিক ডেঙ্গু সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সবাইকে সচেতন করার লক্ষ্যে এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত