মালিতে সামরিক অভ্যুত্থান : প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী আটক
আফ্রিকার দেশ মালিতে অভ্যুত্থান ঘটিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশটির প্রেসিডেন্ট বাহিএনদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ানকে আটক করেছে তারা। আলজাজিরার খবরে বলা হয়েছে, মালির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই সেনবাহিনী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করে।
মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল। সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভা থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন।
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সুলেমান ডকারকে সোমবার কাতি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর এক শীর্ষ সদস্য জানিয়েছেন। তবে ওই সদস্য নিজের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ওয়ান ফোনে এএফপিকে বলেন, গত বছরের অভ্যুত্থানের নেতা অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট আসিমি গইতা 'আমাকে নিয়ে গেছেন।'
মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসিমি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।
গত আগস্টে নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতাকে পদচ্যুত করার পর এই সরকার ক্ষমতায় আসে।
সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক