ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ১১:১৪

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সা‌বেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।

উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা। এ‌টি মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯১ সালের জানুয়ারিতে। ২০১২ সালে সরকার তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়। তিনি সর্বশেষ ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। 

এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে।

এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান। অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছেন তিনি।

aliul / aliul

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পানি সহযোগিতা নিয়ে ক‌মি‌টি : ভারতীয় প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ