শ্রমিক অসন্তোষের ধাক্কা সামলে উৎপাদনে ফিরেছে ইন্দো-বাংলা ফার্মা
শ্রমিক অসন্তোষের ধাক্কা সামলে ফের স্বাভাবিক উৎপাদনে ফিরেছে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিষ্ঠানটির কারখানায় সাময়িকভাবে উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে এবং ওই ঘটনার কারণে কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
গত ৬ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের পাঠানো চিঠির জবাবে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস জানায়, ১৩ সেপ্টেম্বর কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে কোম্পানির এক কর্মকর্তাকে মৌখিকভাবে হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এরপর ওই শ্রমিকদের কয়েকজন কারখানা প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারখানার কার্যক্রম শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে চলছে। ওই ঘটনার কারণে কোম্পানির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
কোম্পানিটি আরও জানিয়েছে, শ্রমিকদের ওই ঘটনা কোম্পানির স্বাভাবিক ব্যবসা পরিচালনায় কোনো দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেনি। এ কারণে কোম্পানির ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও কোনো অনিশ্চয়তা নেই।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর একটি অনলাইন সংবাদমাধ্যমে বরিশালে কারখানা বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। জবাবে কারখানার পরিস্থিতি ও উৎপাদন কার্যক্রমের বর্তমান অবস্থা তুলে ধরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।
aliul / aliul
তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত
সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম
বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার
শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের
প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ