ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৩:৫৬

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও কার্বন মার্কেটে বাংলাদেশের অংশগ্রহণে সহযোগিতা বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সাক্ষাতে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে চলমান সহযোগিতা পর্যালোচনা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে অর্থায়ন, জলবায়ু অভিযোজন, দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর, স্থানীয় বাস্তবতানির্ভর ও ফলাফলমুখী করতে হবে। একই সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সঙ্গে মানুষের জীবিকা এবং অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়ে কাজ করছে। তবে ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউএনডিপির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও বাস্তবমুখী ও ফলপ্রসূ করার প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।

সাক্ষাতে জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে বাংলাদেশের অর্থায়ন পরিকল্পনা (বায়োফিন), নিম্ন-কার্বন উন্নয়নে ন্যাশনাল কুলিং প্ল্যান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন, দূষণ নিয়ন্ত্রণ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, পার্বত্য এলাকা, হাওর ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং জলবায়ু সহনশীল জীবিকার কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশের জাতীয় জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অধিক অর্থায়ন সংগ্রহে ইউএনডিপির কারিগরি সহযোগিতা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বাংলাদেশের জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উন্নয়নে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, জলবায়ু অভিযোজন, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা, জলবায়ু অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপি কাজ করতে আগ্রহী।

সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনকে সম্পৃক্ত করে সফল উদ্যোগগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়নে ইউএনডিপি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও অংশীদারিত্ব অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সাক্ষাতে উভয় পক্ষ চলমান যৌথ প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল করা এবং জলবায়ু অভিযোজন, প্রতিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন, উষ্ণতা হ্রাস, বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও কার্বন ক্রেডিটকে কেন্দ্র করে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে একমত হয়।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি পাঁচশ ছুঁইছুঁই

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড

শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলে তার বিচার বলবৎ হবে : রিজভী

তুরস্কের সক্ষমতায় যা রয়েছে বাংলাদেশের জন্য আমি তা করবো : এরদোয়ান

কর্মদিবসের শুরুতেই রাজধানীতে তীব্র যানজট, রাজনৈতিক কর্মসূচিতে ভোগান্তি

শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী, ‘পরের ব্রিফিংয়ে কথা বলব’

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের