ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশ নেন। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের বিজিবি (বিওপি) ক্যাম্পের সুবেদারগণ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ইসলামসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিভিন্ন নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। পূজা চলাকালীন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপে সম্ভাব্য সমস্যা, নিরাপত্তা ঝুঁকি, মণ্ডপের আশপাশে যানজট সৃষ্টি, সড়কে মানুষের চলাচল নিয়ন্ত্রণ এবং পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সড়ক ও যানবাহন চলাচল, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জানানো হয়, এ বছর ভূরুঙ্গামারী উপজেলায় মোট ১৯টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত